ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

২ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি সাতক্ষীরা

দুই শিশু সন্তান রেখে সাতক্ষীরা সদরের বাউকোলা এলাকায় পাতানো ভাইয়ের সঙ্গে পালিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। যাওয়ার সময় নিয়ে গেছেন স্বামীর দুই লাখ টাকা ও দেড় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন প্রবাসীর বড় ভাই ফারুক হোসেন। সাতক্ষীরা সদরের বাউকোলা গ্রামের নুরুল আমীনের ছেলে আব্দুল আলীম বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন।

প্রবাসীর বড় ভাই ফারুক হোসেন বলেন, ছোট ভাই আব্দুল আলীম চার বছর আগে মালয়েশিয়ায় যায়। এরপর থেকে ছোট ভাইয়ের স্ত্রী (২৬) বেপরোয়া চলাফেরা শুরু করে। সংসারে অশান্তি শুরু হয়। ছয় মাস আগে গ্রামের সোহেল উদ্দীন সরদারের ছেলে নমিছুর সরদারকে ভাই বানিয়ে তাদের বাড়িতে যাতায়াত করতে থাকে। নমিছুরও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতে থাকে। এরই মধ্যে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি আমরা বুঝতে পারিনি।

ফারুক হোসেন আরও বলেন, ছোট ভাইয়ের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ১৬ সেপ্টেম্বর দুই শিশু সন্তান রেখে উধাও হয়ে যায় ছোট ভাইয়ের স্ত্রী। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি নমিছুরের সঙ্গে পালিয়ে গেছে সে। পালিয়ে যাওয়ার সময় আমার ভাইয়ের দুই লাখ টাকা ও দেড় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুদ্দীন পলাশ বলেন, বিষয়টি আমি শুনেছি। প্রবাসীর পরিবারকে আইনের আশ্রয় নিতে বলেছি।

সাতক্ষীরা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সুভাস বলেন, পাতানো ভাইয়ের সঙ্গে প্রবাসীর স্ত্রী পালিয়ে যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

আপডেট সময় : ০৯:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯