ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে যুবলীগ নেতা টিনু আটক, শটগান-গুলি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রামের যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে নগরের চকবাজার থেকে তাকে আটক করা হয়।

এদিকে টিনুকে আটকের পরপরই নগরের বাদুরতলা এলাকায় তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে টানা চার ঘণ্টার সাঁড়াশি অভিযানে একটি অবৈধ বিদেশি শটগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব-৭।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ জাগোনিউজকে বলেন, কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তার বাদুরতলার বাসায় ও অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে নগরের চকবাজারে আধিপত্য বিস্তার করা নুর মোস্তফা টিনু এক সময় চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। নগরের চকবাজার-বাকলিয়া এলাকায় তার নিয়ন্ত্রণে কয়েকটি কিশোর গ্যাং রয়েছে। নগরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রামে যুবলীগ নেতা টিনু আটক, শটগান-গুলি উদ্ধার

আপডেট সময় : ১০:২০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯