ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

টেকনাফে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা দম্পতি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯ ২১৬ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট
কক্সবাজারের টেকনাফ উপজেলায় আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন- দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)।

শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত স্বামী ও স্ত্রী ডাকাত দলের সদস্য। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তারা দুজন নিহত হয়েছেন। নিহত দিল মোহাম্মদ উপজেলার হ্নীলার ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত কাদের হোছাইনের ছেলে ও তার স্ত্রী জাহেদা বেগম।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, রাতে হ্নীলার ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি এলজিসহ দিল মোহাম্মদ ও তার স্ত্রী জাহেদাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের পর তাদের নিয়ে পুলিশ ওই রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় একদল সন্ত্রাসী পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে দিল মোহাম্মদ ও জাহেদাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক কক্সবাজার নেয়ার পরামর্শ দেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের কাছে অবৈধ অস্ত্র মজুত ছিল। ঘটনাস্থল থেকে তারা দুটি এলজি, একটি থ্রিকোয়ার্টার, আটটি তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করেছে।

এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন, এএসআই নিজাম এবং কনস্টেবল শাহাদত ও সুদর্শন।

সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তারা দুজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টেকনাফে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা দম্পতি নিহত

আপডেট সময় : ০৮:৪৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯