ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ছাত্রলীগ কর্মীর গাড়ির কাগজ দেখতে চাওয়ায় পুলিশের ওপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময় ছাত্রলীগ কর্মীর হামলায় পুলিশ কমকর্তাসহ চারজন আহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার এসআই মোনমথর নেতৃত্বে এএসআই আব্বাস, শাহাদাৎ হোসেন ও কনস্টেবল তোফায়েল উপজেলার কলেজ মোড় এলাকায় মোটরসাইকেলের কাগজপত্র চেক করছিলেন। এ সময় বালিপাড়া এলাকা থেকে মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আলাউদ্দিন খানের ছেলে তৌকির ও আহাদ দুটি মোটরসাইকেল নিয়ে ওইদিক দিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাদেরকে থামাতে বললে ওই স্থানে না থামিয়ে একটু দুরে গিয়ে গাড়ি থামায় তারা।

এ সময় পুলিশের এএসআই আব্বাস মোটরসাইকেল চালক তৌকিরের কাছে কাগজপত্র দেখতে চাইলে তিনি উত্তেজিত হয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কিতে এএসআই আব্বাস এবং কনস্টেবল তোফায়েল হামলার শিকার হন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল খান নেওয়াজ জানান, তৌকির উপজেলা ছাত্রলীগের কোনো পদে নেই। তবে তিনি ইন্দুরকানী কলেজ ছাত্রলীগের একজন কর্মী।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে তৌকীর নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাত্রলীগ কর্মীর গাড়ির কাগজ দেখতে চাওয়ায় পুলিশের ওপর হামলা

আপডেট সময় : ১১:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯