ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গা থেকে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২৪১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি  যশোর

চুয়াডাঙ্গা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। ওই স্কুলছাত্রীর নাম ফাতেমা আক্তার আফিয়া (১৫)। সে চুয়াডাঙ্গা শহরের একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এবং শহরের পলাশপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।

যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় ঘুরাফেরা করছিল আফিয়া। তাকে দেখে এক ইজিবাইক চালক শংকরপুর ছোটনের মোড় কমিউনিটি পুলিশিং ফোরামের অফিসে নিয়ে যায়। খবর পেয়ে সেখানে গিয়ে প্রাথমিকভাবে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আফিয়া চুয়াডাঙ্গা সদরে লিপি ম্যাডামের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে একদল যুবক তাকে অপহরণ করে একটি অটোতে করে যশোরে নিয়ে আসে। তার মুখ ও চোখ বাধা ছিল। পরে যশোর শহরের কোনো এক স্থানের একটি বাড়িতে তাকে আটকে রাখা হয়। সেখানেও তার হাত, পা, মুখ ও চোখ বাঁধা হয়। সন্ধ্যার পর তাকে কোনো একটি যানবাহনে করে শংকরপুর বাস টার্মিনাল এলাকায় রাস্তার পাশে নামিয়ে দেয় তারা।

এসআই শাহজুল ইসলাম বলেন, আফিয়া কাউকে চিনতে পারেনি বলে পুলিশকে জানিয়েছে। কী কারণে, কারা তাকে অপহরণ করে নিয়ে এলো তা সে বলতে পারছে না। তার বাবা ব্র্যাক ব্যাংকে চাকরি করে বলে জানিয়েছে। রাতে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চুয়াডাঙ্গা থেকে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার

আপডেট সময় : ০৯:১৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯