ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিয়ের দুই মাসের মাথায় লাশ হলো শোভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

গাজীপুরে যৌতুকের জন্য শোভা রাজমিন হুসনা (২০) নামের এক নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর উত্তর ভুরুলিয়া তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্বামী রবিউল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত শোভা মেহেরপুরের গাংনী উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মো. আবদুল হালিমের মেয়ে। আবদুল হালিম গাংনী উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

নিহত শোভার বাবা আবদুল হালিম জানান, গত ১২ জুলাই মাগুরার সদরের শেহেলডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের ছেলে রবিউল ইসলামের সঙ্গে শোভার বিয়ে হয়। বিয়ের আগে থেকেই শোভা গাজীপুরে বাসা ভাড়া নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভর্তির জন্য কোচিং করছিল। বিয়ের পর শোভা স্বামী রবিউলের সঙ্গে ডুয়েটের পাশে উত্তর ভুরুলিয়া এলাকার মোশারফ হোসেনের ফ্ল্যাটে সাবলেটে ওঠে।

তিনি আরও জানান, বিয়ের কিছুদিন পর থেকে রবিউল শোভাকে যৌতুকের ৩০ লাখ টাকা এনে দেয়ার জন্য মারপিট করতে থাকে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় শোভা ফোন করে তার মাকে জানায়, যৌতুকের জন্য রবিউল তাকে বেদম মারধর করেছে। মেয়ের কথা শুনে তার মা তাকে রাতটুকু সহ্য করে সকালে চলে আসতে বলেন। এর কিছুক্ষণ পর থেকে শোভার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ভোর ৪টার দিকে বাসার মালিকের স্ত্রী ফোন করে শোভা অসুস্থ জানিয়ে তাদের দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলেন। আজ (বুধবার) দুপুর ১২টার দিকে হাসপাতালে এসে মেয়ের লাশ দেখতে পাই।

আবদুল হালিমের দাবি, রবিউল যৌতুকের ৩০ লাখ টাকা না পেয়ে শোভাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনা ধামাচাপা দিতে গলায় দড়ি লাগিয়ে লাশ ঝুলিয়ে রাখে। শোভার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

গাজীপুর সদর থানার এসআই রিয়াজ উদ্দিন জানান, রবিউল ভোররাত ৪টায় অচেতন অবস্থায় শোভাকে শহীদ তাজউদ্দীন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শোভার গলা ও হাতে কালচে দাগ রয়েছে। স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শোভার স্বামীকে আটক করা হয়েছে।

তবে রবিউলের দাবি, শোভা আত্মহত্যা করেছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি জানান, এ ঘটনায় শোভার বাবা মো. আবদুল হালিম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। রবিউলকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ময়নাতদন্তের জন্য
নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিয়ের দুই মাসের মাথায় লাশ হলো শোভা

আপডেট সময় : ০৮:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯