ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা): 

সাভার পৌর এলাকায় এক পোশাক শ্রমিক তরুণীকে (২৩) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সাভারের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মানিকগঞ্জের শিবালয় থানার জাফরগঞ্জ গ্রামের তোতা মিয়ার ছেলে শাওন ওরফে মেম্বার (২০), নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন কুতুবপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সুমন (৩২), শরীয়তপুরের ডামুড্যা থানাধীন বড়িরহাট গ্রামের সেলিম ফরাজির ছেলে ইলিয়াস হোসেন (১৮) এবং নওগাঁর পত্নীতলা থানা এলাকার গবরচাপা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আরিফ (৩০)। আটকরা সবাই সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকার বসবাস করতো।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেশাক শ্রমিক ওই তরুণী কাজ শেষে বাসায় ফেরার পর গোপনে বাড়ির পাশের একটি রাস্তায় পোশাক শ্রমিক প্রেমিকের সঙ্গে দেখা করতে যান। এ সময় অভিযুক্তরা হঠাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রেমিককে আটকে রেখে মারধর করে ওই পোশাক শ্রমিক তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর ওই তরুণী বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদেরর আজ ভোরে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অভিযুক্তদের আটকের পর ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছা্ড়া আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণ

আপডেট সময় : ০৮:৪৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯