ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত কেটে দিল যুবলীগ নেতারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯ ২২৫ বার পড়া হয়েছে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইলিয়াস নোমানকে (৩০) কুপিয়ে বাম হাত কেটে দিয়েছে যুবলীগ নেতারা। তাকে আশঙ্কাজনক অবস্থা ঢাকা পঙ্গু হাসপাতালের আইসিওতে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় গফরগাঁও উপজেলার যশরা শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনার সঙ্গে জড়িত যশরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সারোয়ার জাহান ধনুকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত ইলিয়াস নোমান যশরা গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে সোমবার রাতে যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে আসামি করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বিদ্যুতের নতুন লাইন সংযোগকে কেন্দ্র করে যশরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সারোয়ার জাহান ধনু ও স্থানীয় ছাত্রলীগ কর্মী রাকিব মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ইলিয়াস নোমানের।

এর জের ধরে সোমবার শিবগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে নোমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী মাহমুদা আক্তার বলেন, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামী ইলিয়াস নোমানকে কুপিয়েছে। মারাত্মক জখমের কারণে বাম হাত কুইন থেকে কেটে ফেলতে হয়েছে।

উপজেলা ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান জানান, হামলার ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগ নামধারীরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এক নেতার আশ্রয়ে যশরা ইউনিয়নে এরা একের পর এক অপরাধ করে যাচ্ছে।

মামলার তদন্তকারী অফিসার গফরগাঁও থানার এসআই আহসান হাবিব জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত কেটে দিল যুবলীগ নেতারা

আপডেট সময় : ০৮:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯