ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আত্মগোপনে গৃহবধূ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯ ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 
স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না রাজশাহীর গৃহবধূ পারুল রাণী হলদারের (৩০)। এর জেরে ছয় বছরের শিশু সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছাড়েন তিনি। এরপর প্রায় চার মাস আত্মগোপনে ছিলেন ওই গৃহবধূ।

অবশেষে মঙ্গলবার রাতে নাটোর জেলার বড়াইগ্রামের ভাইয়ের বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুঠিয়া থানা পুলিশ।

পারুল রাণী হালদার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়ীয়া হলদারপাড়ার সঞ্জিত হলদারের স্ত্রী। নিরুদ্দেশ হবার পর গত ২৭ মে থানায় সাধারণ ডায়েরি করেছিলে তার ভাই।

স্বামী সঞ্জিত হালদারের ভাষ্য, ৮ মে সকালে চিকিৎসার জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যাবার উদ্দেশে ছেলেকে নিয়ে বেরিয়ে যান পারুল। এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সবখানেই খোঁজ করার পরও তাদের সন্ধান পাননি তিনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, রাত ২টার দিকে ওই নারীকে তার ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে তার ভাইয়ের জিম্মায় দেয়া হয়েছে।

ওই নারীর বরাত দিয়ে ওসি বলেন, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছেলেকে সঙ্গে নিয়ে ঘর ছেড়েছিলেন তিনি। এরপর থেকে ঢাকায় অবস্থান করছিলেন ওই গৃহবধূ। তবে মাঝে মধ্যেই তিনি তার ভাইয়ের বাড়িতে আসতেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও ছিল। কিন্তু সঞ্জিত হালদারের কাছে স্ত্রী-সন্তানের খোঁজ ছিল না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আত্মগোপনে গৃহবধূ

আপডেট সময় : ০৬:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯