ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

জন্মদিনের পার্টিতে চার বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯ ২৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; 
জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন চার বন্ধুর লালসার শিকার হলেন এক তরুণী। ঘটনার পর তরিণী এতটাই ভেঙে পড়েন যে, প্রায় একমাস বিষয়টি চেপে রাখেন। কিন্তু সম্প্রতি গুরুতর অসুস্থ হওয়ার পর গোটা ঘটনা সামনে আসে। অজ্ঞাত পরিচয় চার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

ভারতের মুম্বাই শহরের চেম্বুর নামক এলাকায় সম্প্রতি এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই তরুণী প্রকৃতপক্ষে মহারাষ্ট্রের অওরঙ্গাবাদ নামক এলাকার বাসিন্দা। গত ৭ জুলাই তিনি মুম্বাইয়ে আসেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৭ জুলাই ছিল ওই তরুণীর জন্মদিন। সে উপলক্ষ্যে তাকে মুম্বাইয়ে ডেকে পঠায়ঢ তার বন্ধুরা। ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানের আয়োজনও করে তারা। কেক কাটা হলে চার বন্ধু মিলে ওই তরুণীকে গণধর্ষণ করে।

কিন্তু ঘটনার পর তরুণী পুলিশের কাছে বিষয়টি জানাতে লজ্জা পান। থানায় যাওয়ার বদলে ঘটনার পর ফিরে যান নিজের বাড়িতে। পরিবারেরও কাউকে কিছু জানাননি তিনি। সামাজিকভোবে হেয় হবার ভয়ে পুরো ঘটনা সবার কাছ থেকে আড়াল করার চেষ্টা করেন।

কিন্তু তার শারীরিক অবস্থার কারণে ঘটনাটি বেশিদিন চাপা থাকেনি। গত ২৪ জুলাই আচমকা তার যৌনাঙ্গে যন্ত্রণা শুরু হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের সন্দেহ হলে তারা পুলিশকে বিষয়টি জানান। তারপরই বিষয়টি সামনে আসে।

তারপর গত ৩০ জুলাই বাবাকে ঘটনার বিস্তারিত জানান ধর্ষণের শিকার নির্যাতিতা ওই তরুণী। তিনি নিজেই স্থানীয় বেগমপুরা থানায় মামলা দায়ের করেন। পরে অবশ্য মামলাটি চুনাভাট্টি নামক থানায় স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত অভিযুক্তদের শনাক্ত করা যায়নি। চিকিৎসাধীন ওই তরুণীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জন্মদিনের পার্টিতে চার বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ

আপডেট সময় : ০২:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯