ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯ ২৯৯ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি;

গাজীপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে সিটি করপোরেশনের পুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানিয়েছে, নিহত নজরুল ইসলাম নজুর নামে ১২টি মাদক মামলা রয়েছে। তিনি টঙ্গী ব্যাংকের মাঠ বস্তি এলাকার বাসিন্দা ছিলেন। বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (এএসপি) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিবাগত রাত আড়াইটার দিকে মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবরে র‌্যাবের একটি টহল দল অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হন নজু।

র‌্যাব কর্মকর্তা জানান, নজুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, তিনটি শটগান এবং আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

আপডেট সময় : ১১:৪১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯