ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পরিবেশ অধিদফতরের অভিযান : ১২৬ টন পলিথিন জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯ ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, গত ছয় ম‌াসে পরিবেশ অধিদফতরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। মোট ১২২টি অভিযানে ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন, শপিং ব্যাগ বন্ধে সারাদেশে ৮টি টাস্কফোর্স কাজ করছে।

বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পরিবেশ রক্ষায় জনসচেতনতা’ বিষয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিষিদ্ধ সত্ত্বেও এখনো পলিথিনের ব্যবহার হচ্ছে। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক গণসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা দরকার।

পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী পরিবেশ মন্ত্রণালয়ের ভুল ক্রুটি ধরিয়ে দেওয়ার পাশাপাশি মন্ত্রণালয়ের ইতিবাচক খবর তুলে ধরার আহ্বান জানান। এছাড়া কোরবানির ঈদে পরিবেশ সম্মতভাবে কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য জনগণকে অনুরোধ করেন তিনি। মতবিনিময় সভায় বিসিজেএফ সভাপতি কাওসার রহমান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পরিবেশ অধিদফতরের অভিযান : ১২৬ টন পলিথিন জব্দ

আপডেট সময় : ১২:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯