ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

যোগদান করেই ২৬ দিনের ছুটিতে ইউএনও বর্ণালী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯ ২১২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
নতুন যোগদান করে একদিনও অফিস করেননি। কিন্তু টানা ২৬ দিনের ছুটিতে চলে গেলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ওই ২৬ দিন কে দায়িত্বে থাকবেন জানেন না অ্যাসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি)।

ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী গরুর বাজার ইজারার বিষয় জানতে চাইলে অ্যাসিল্যান্ড ফাতেমা তুজ জোহরা বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে বিষয়টি ইউএনও স্যারের সঙ্গে আলাপ করে দেখব।

এ সময় তিনি বলেন, গত ২৪ জুলাই জেলা প্রশাসক কার্যালয়ে বিশ্বনাথের ইউএনও হিসেবে যোগদান করেন বর্ণালী পাল চৌধুরী। ওইদিন সাবেক ইউএনও অমিতাভ পরাগ তালুকদারও জেলা প্রশাসক কার্যালয়ে বিশ্বনাথের দায়িত্ব হস্তান্তর করেন।আর দায়িত্ব গ্রহণ করেন বর্ণালী পাল চৌধুরী।

অ্যাসিল্যান্ড জানান, ২৮ জুলাই থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত ২৬ দিনের ছুটিতে চলে যাবেন ইউএনও। সূত্র জানায়, যোগদানের দিন থেকে বর্ণালী পাল একটি দিনও বিশ্বনাথের ইউএনও হিসেবে অফিস করেননি।

এদিকে ওই ২৬ দিন বিশ্বনাথের ইউএনও’র দায়িত্ব কে পালন করবেন জানতে চাইলে বলতে পারেননি অ্যাসিল্যান্ড ফাতেমা তুজ জোহরা।

এ বিষয়ে শনিবার জানতে চাইলে নবনিযুক্ত ইউএনও’র সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার ছুটির বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

ইউএনও বর্ণালী পাল চৌধুরী যুগান্তরকে জানান, তিনি ২৬ দিন ছুটিতে থাকবেন। তার অবর্তমানে ওই ২৬ দিন দায়িত্বপালন করবেন ওসমানীনগর উপজেলার ইউএনও আনিসুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যোগদান করেই ২৬ দিনের ছুটিতে ইউএনও বর্ণালী!

আপডেট সময় : ০৩:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯