ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

শেরপুরে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯ ২২৩ বার পড়া হয়েছে

প্রতিনিধি, শেরপুর, বগুড়া

বগুড়ার শেরপুরে ১৩ বছরের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সীমাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় থেকে তাঁদের গ্রেপ্তার করে।

ওই ছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। মেয়েটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ শনিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার রাতে ছাত্রীর বাবা মামলা করেন। মামলার আসামিরা হলেন উপজেলার দীপক কুমার তালুকদার (১৯), পীযূষ তালুকদার (২০) ও সবুজ কুমার সরকার (২২)। তাঁরা সবাই ছাত্র।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, মামলার দুই আসামি দীপক ও পীযূষ শেরপুর থেকে পালিয়ে যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গ্রেপ্তার হন।

মামলার বাদী ওই ছাত্রীর বাবা বলেন, ১৭ জুলাই তাঁর মেয়ে বাড়ি থেকে বান্ধবীর বাড়িতে যাচ্ছিল। পথে আসামিরা কৌশলে তাকে দীপকের বাড়িতে ডেকে নেন। এ সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। এরপর তাঁর মেয়ে গণধর্ষণের শিকার হয়। ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলে হুমকি দেন তাঁরা। ভয়ে মেয়ে ঘটনাটি চেপে যায়। অবশেষে মেয়ে ধর্ষণের ঘটনা তার মাকে জানায়। তখন তিনি থানা-পুলিশের শরণাপন্ন হয়ে তিন যুবকের নামে থানায় মামলা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর গণধর্ষণের অভিযোগে মামলা এবং দুজনকে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শেরপুরে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০২:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯