ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বরিশালে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ ২২৪ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট |

সোমবার (২২ জুলাই) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

এদের মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (২৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়। মৃত ফয়সাল চরাদী এলাকার আব্দুর রব আলীর ছেলে। তার স্থানীয় হলতা বাজারে তার একটি ইলেকট্রিক দোকান রয়েছে এবং পাশাপাশি তিনি ইলেকট্রিক কাজ করতেন।

মৃত ফয়সালের বাবা রব আলী জানান, সোমবার রাতে দোকানে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ফয়সাল। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।

এদিকে পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত হয় ৫ বছরের শিশু সাইদুল। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত সাইদুল পটুয়াখালী জেলা সদরের চৌমাথা ১ নম্বর ব্রিজ এলাকার বাসিন্দা শাহআলম মৃধার ছেলে।

অপরদিকে নেশাজাতীয় দ্রব্য সেবন করায় প্রদীপ সুতার দীপ্ত (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মৃত প্রদীপ পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ইদেলকাঠী এলাকার বাসিন্দা পরিমল সুতারের ছেলে ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

মৃত প্রদীপের বাবা পরিমল সুতার জানান, শনিবার (২০ জুলাই) বিকেলের দিকে বরিশাল থেকে গ্রামের বাড়ি ইদেলকাঠীতে যায় প্রদীপ। রোববার সকালে ঘুম থেকে উঠে সে বমি করে। পরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে নেছারবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

পরিবারের ধারণা, প্রদীপ বিষাক্ত কিংবা নেশাজাতীয় কোনো দ্রব্য সেবন করেছিল বা তাকে করানো হয়ে থাকতে পারে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. ইউনুস খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০২:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯