ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বোরকা পরলেই জরিমানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ ২৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; 
বোরকা নিষিদ্ধ হতে যাচ্ছে নেদারল্যান্ডসে। চলতি বছরের আগস্ট থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। প্রশাসন জানিয়েছে, নেদারল্যান্ডসের আইন অনুযায়ী, প্রত্যেক মানুষকে রাস্তাঘাটে মুখ দেখিয়ে চলাফেরা করতে হবে।

বোরকা পরে কোন নারী রাস্তাঘাটে বের হলে বা সরকারি বাস, ট্রেনে উঠলে বা অফিসে কাজ করতে গেলে আইনভঙ্গের দায়ে ওই নারীকে ১৫০ ইউরো জরিমানা দিতে হবে।

নেদারল্যান্ডস সরকার স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর নির্দেশনা পাঠিয়েছে। এমনকি রাস্তাঘাটে বোরকা পরিহিত কোনও নারীকে দেখলেই তাকে যেন এ বিষয়ে নিষেধ করা হয়, তার নির্দেশও দেয়া হয়েছে। এ বিষয়টি কেউ মেনে না চললে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

শুধু নেদারল্যান্ডসেই নয়, কয়েকদিন আগে শ্রীলঙ্কা এবং তিউনিশিয়াতেও বোরকা ও নিকাব নিষিদ্ধ করেছে প্রশাসন। ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কায় ভয়াবহ জঙ্গি হামলার কারণেই প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বোরকা নিষিদ্ধ করতে আইন পাশ করা হয়েছে ফ্রান্স ও বেলজিয়ামেও। একের পর এক জঙ্গি হামলার জন্যই ওই দুই দেশে বোরকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কিন্তু হঠাৎ করেই শান্তিপূর্ণ দেশ নেদারল্যান্ডসে কেন বোরকা নিষিদ্ধ করা হলো? প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বোরকা পরলেই জরিমানা!

আপডেট সময় : ০২:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯