ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজশাহীতে পুলিশের সঙ্গে গোলাগুলি, ‘পদ্মায় পড়ে’ যুবক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ ২১৫ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো; 
রাজশাহীতে পুলিশের সঙ্গে গোলাগুলির সময় ‘পদ্মায় পড়ে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. আমিন (৩৫)।

মঙ্গলবার ভোরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পাঁচ নম্বর আই-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত আমিনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটিই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের। মো. আমিন নগরীর উপকণ্ঠ হাড়ুপুর এলাকার বাসিন্দা।

গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ৭৯ বোতল ফেনসিডিল, দেশীয় তৈরি একটি শুটারগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল পদ্মা নদীর পাড়ে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির সময় পড়ে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হন। এর কিছুক্ষণ পর গোলাগুলি থেমে যায়।

এর পর পুলিশ তল্লাশি শুরু করলে নদীর পাড়ে পানিতে আমিনকে পড়ে থাকতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে আহত দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নেন।

ওসি বলেন, আমিনের শরীরে গুলির কোনো চিহ্ন নেই। তাই ধারণা করা হচ্ছে, গোলাগুলির সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহটি রামেকের মর্গে রাখা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান কাশিয়াডাঙ্গা থানা পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজশাহীতে পুলিশের সঙ্গে গোলাগুলি, ‘পদ্মায় পড়ে’ যুবক নিহত

আপডেট সময় : ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯