ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

হজ নিয়ে ফের উত্তপ্ত সৌদি-কাতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯ ৩৭০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ 
হজ পালনে নিজ দেশের নাগরিকদের কাতার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। এমনকি হজ পালনে কাতারিদের ওপর দেশটি সরকার বিধি-নিষেধ আরোপ করেছে বলে দাবি রিয়াদের। তবে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা সৌদি আরবের বিরুদ্ধেই কড়াকড়ি আরোপের অভিযোগ এনেছে দোহা।

রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি বলছে, নিজ দেশের নাগরিক ও বাসিন্দাদের হজ এবং ওমরাহ পালনে কাতার সরকার প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে অভিযোগ করেছে সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সৌদির এই মন্ত্রণালয় বলছে, কাতারসহ বিশ্বের অন্যান্য প্রান্তের হজ ও ওমরাহ যাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরও কাতারি নাগরিকদের হজ ও ওমরাহ পালনে সৌদিতে আসতে দিচ্ছে না দেশটির সরকার।

চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালনের জন্য প্রায় ১৭ লাখ এবং ওমরাহর জন্য ৮০ লাখ মানুষ সৌদিতে পাড়ি জমাবেন। আরব নিউজ বলছে, ইতোমধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া-সহ আরো কয়েকটি দেশের প্রায় ৩৭ হাজার হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

তবে কাতারের আওকাফ ও ইসলামি কল্যাণবিষয়ক মন্ত্রণালয় বলছে, পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজ এবং ওমরাহ পালনেচ্ছুক কাতারের নাগরিকরা সৌদি আরবের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। কাতারের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি।

রিয়াদ বলছে, গত ওমরাহ মৌসুমে সৌদি আরব ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল। যেমন কাতারের হজ যাত্রীদের জন্য অন অ্যারাইভাল পদ্ধতি চালু করেছিল। কাতারে সৌদি আরবের ওমরাহ নিবন্ধন বিষয়ক ওয়েবসাইট বন্ধ করে দেয়ার পর রিয়াদ ওই ব্যবস্থা নিয়েছিল।

হজ নিয়ে যেকোনো ধরনের রাজনৈতিক প্রচেষ্টা নাকচ করে দিয়েছে সৌদি। দেশটি বলছে, দোহার সরকারি বিমান পরিবহন সংস্থা ছাড়া অন্য বিমান পরিবহন সংস্থার বিমানে করে সৌদিতে হজ এবং ওমরাহ পালনের জন্য আসতে পারবেন কাতারের নাগরিকরা।

২০১৭ সালের ৫ জুন কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও মদদ দেয়ার অভিযোগ এনে অবরোধ আরোপ করে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশ। এই অবরোধ আরোপের জেরে মধ্যপ্রাচ্যে প্রায় একঘরে হয়ে পড়ে কাতার। তখন থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়; যার ধাক্কা লাগে পবিত্র হজ এবং ওমরাহতেও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হজ নিয়ে ফের উত্তপ্ত সৌদি-কাতার

আপডেট সময় : ০৩:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯