ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গণপরিবহন সংকটে ট্রাক-পিকআপে বাড়ি ফিরছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ৪৬৫ বার পড়া হয়েছে

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার (১৫ জানুয়ারি) সকালে মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে দলে দলে বাড়ি ফিরতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আখেরি মোনাজাত শেষে পিকআপ ভ্যান, বাস, ট্রাকসহ নানাভাবে গাবতলী বাসস্ট্যান্ডে আসেন তারা। দীর্ঘ সময় অপেক্ষার পরও যানবাহন না পাওয়ায় অনেকে আবার পায়ে হেঁটেও গাবতলী পর্যন্ত আসেন। রোববার সরেজমিন রাজধানীর গাবতলী, শ্যামলী, কাজী পাড়া ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ভোলা থেকে গত বুধবার বিশ্ব ইজতেমায় আসেন ব্যবসায়ী মো. তোফায়েল মিয়া। রোববার আখেরি মোনাজাতের পর টঙ্গী ময়দান থেকে ৬ কিলোমিটার হেঁটে পিকআপ ভ্যানে গাবতলী এসে পৌঁছান তিনি।

তোফায়েল বলেন, মোনাজাতের পরে ৬ কিলোমিটারের বেশি পথ হেঁটে আসি। এরপর গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত ৭০ টাকায় একটি পিকআপভ্যান করে পৌঁছাই। গাবতলী বাসস্ট্যান্ড গিয়ে গ্রামের বাড়ির দিকে রওনা হবেন বলে জানান তিনি।

ট্রাক চালক সাইফুল জানান, ইজতেমা থেকে মোহাম্মদপুর জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। কেউ কেউ এর চাইতে কম বাড়াও দিচ্ছেন বলে জানান।

গত বৃহস্পতিবার ইজতেমায় যোগ দেন মনির হোসেন। আখেরি মোনাজাতের পর হেঁটে গাবতলী পর্যন্ত আসেন তিনি। কোনো পরিবহন না পাওয়ায় বাধ্য হয়ে তারা ছয় জন মিলে হেঁটে গাবতলীতে পৌঁছান।

মনির হোসেন বলেন, ৩০ মিনিট অপেক্ষা করেও বাস বা পিকআপ ভ্যানে উঠতে পারিনি। হেঁটে গাবতলী পর্যন্ত আসি। ঢাকায় এক আত্মীয়র বাড়ি আছে, সেখানে আজ থেকে আগামীকাল বাড়ি রওনা দেবো।

সরেজমিন মিরপুরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে দলে দলে ফিরছেন অনেক মুসল্লি। মালবাহী ট্রাক, পিকআপ, বাস, টেম্পু, মোটরসাইকেল, প্রাইভেটকার, রিকশাসহ নানাভাবে ফিরতে দেখা গেছে অনেককে। তবে অধিকাংশ মুসল্লিরা দলবদ্ধ হয়ে পিকআপভ্যান ভাড়া করে বাড়ি ফিরছেন। এসময় তাদের চোখে-মুখে এক ধরনের আত্মতৃপ্তির আনন্দ লক্ষ্য করা গেছে। কেউ কেউ যানবাহন না পেয়ে নানাভাবে খণ্ড খণ্ড করে গাবতলীতে পৌঁছান।

রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। আর এর মধ্যে দিয়ে শেষ হলো তাবলিগ জামায়াত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গণপরিবহন সংকটে ট্রাক-পিকআপে বাড়ি ফিরছেন মুসল্লিরা

আপডেট সময় : ১২:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩