ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

কাপ্তাইয়ে চলন্ত সিএনজির ওপর ধসে পড়ল পাহাড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯ ২১৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, রাঙামাটি;
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জুনায়েদ কাউসার।

নিহতরা হলেন- অজয় বড়ুয়া ও সুজয় মং মারমা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে বৃষ্টি হলেও শনিবার ভোর থেকে জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে পাহাড়ের মাটি নরম হয়ে কাপ্তাই উপজেলার রাইখালী বাঙ্গালহালিয়া (রাজস্থলী) এলাকায় বান্দরবান প্রধান সড়কে একটি চলন্ত সিএনজির ওপর পাহাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস রওনা হলেও সড়কে মাটি পড়ায় উদ্ধার অভিযান কষ্টকর ও সময় সাপেক্ষ হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার আশরাফ আহমেদ রাসেল জানান, রাইখালি সড়কে সিএনজির ওপর মাটি পড়েছে শুনেছি। দুইজন মাটিচাপা পড়েছেন বলেও জানতে পেরেছি। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি।

এর আগেও গত ৮ জুলাই রাঙামাটির কাপ্তাই উপজেলার কলাবাগান মালি কলোনি এলাকায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে এক শিশুসহ দুজন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাপ্তাইয়ে চলন্ত সিএনজির ওপর ধসে পড়ল পাহাড়

আপডেট সময় : ০২:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯