ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

কাতারের আকাশে দুই বিমানের সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ ২২৬ বার পড়া হয়েছে

কাতারে দেশটির সামরিক বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বিমান দুটি বিধ্বস্ত হয়েছে।

তবে উভয় বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বুধবার মাঝ আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ঠিক কি কারণে প্রশিক্ষণ বিমানের এই সংঘর্ষ হয়েছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয় বলে রুশ বার্তা সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুটি সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে বিমান দুটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

কাতারে এমন এক সময় দুটি সামরিক বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো যার কয়েক সপ্তাহ আগে জার্মানির উত্তরাঞ্চলের একটি শহরে প্রশিক্ষণরত দুটি বিমানের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়।

সেসময় বিমান দুটির একজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাতারের আকাশে দুই বিমানের সংঘর্ষ

আপডেট সময় : ০৯:০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯