ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু! 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯ ২১০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া; 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে আমজাদ হোসেন (২০) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের টুকচানপুর গ্রামের তাহের মিয়ার ছেলে। তবে নিহতের পরিবারের দাবি, আমজাদকে ‘পরিকল্পিতভাবে’ পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ময়নাল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে লালপুর গ্রামের মোক্তার মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে হানা দেয় আমজাদসহ আরও কয়েকজন। এ সময় স্থানীয়রা টের পেয়ে আমজাদকে আটকের চেষ্টা করলে সে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আক্রমণ করে। এতে একজন আহত হয়েছেন। পরে আমজাদকে ধরে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে নিহতের বাবা তাহের মিয়া অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারে গরু কিনতে আসেন আমজাদ। রাতে নৌকায় করে গরু নিয়ে ফেরার পথে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু! 

আপডেট সময় : ০৩:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯