ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিবেশীর ধর্ষণের শিকার ১১ বছরের শিশু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯ ২০০ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা); 
আশুলিয়ার জিরাবো এলাকায় ১১ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক প্রতিবেশী মনোয়ার মণ্ডলকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার (৮ জুলাই) রাতে তাকে জিরাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে গতকাল রাতেই আশুলিয়া থানায় একটি মামলা করেন। গ্রেফতার হওয়া মনোয়ার মণ্ডল চুয়াডাঙ্গা জেলার খাজুরিয়া ডিঙ্গিদাহ বাজার এলাকার মৃত টেনু মণ্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি মা ও খালার সঙ্গে জিরাবো পুকুরপাড়ের একটি ভাড়া বাসায় থাকত। মনোয়ার সম্পর্কে আত্মীয় ও প্রতিবেশী হওয়ায় তাদের বাসায় মাঝে মাঝে আসত। গত মঙ্গলবার (২ জুলাই) দুপুরে সে ওই বাসায় গিয়ে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে পাশের বাসার ভাড়াটিয়া বের হয়ে আসলে মনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার দাস জানান, অভিযোগের ভিত্তিতে মনোয়ার নামের অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রতিবেশীর ধর্ষণের শিকার ১১ বছরের শিশু

আপডেট সময় : ০৩:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯