ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভোলার চরফ্যাশনে শিশুদের ‘গলাকাটা’ আতঙ্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯ ২৩৩ বার পড়া হয়েছে

চরফ্যাশন (দক্ষিণ) প্রতিনিধি;
চরফ্যাশনবাসীর মধ্যে শিশুদের গলাকাটার আতঙ্কে রাত জেগে পাহারা দেয়ার মতো ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শহর গ্রামগঞ্জের পাড়ামহল্লায় গলাকাটা ও পোলাচোর নামছে এমন সংবাদ আসছে।

বেশ কয়েকটি স্থান থেকে গলাকেটে ও শিশুদেরকে নিয়ে যাওয়ার ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়েছে পুরো চরফ্যাশন উপজেলায়।

আহম্মদপুর ইউপির ফরিদাবাদ গ্রামের নুরুল ইসলাম জানান, চরফ্যাশন কলমীতে ১০ জনের গলাকেটে নিয়ে গেছে। তিনি তার সন্তানদেরকে মোবাইল ফোনে নাতি এবং নাতনিদেরকে সতর্ক রাখার পরামর্শ দেন।

ছেলেরা জানতে চাইলে প্রতি উত্তরে তিনি বলেন, আমাকে মোবাইল ফোনে কলমী থেকে জানিয়েছে। পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বাসিন্দা পিয়ারা বেগম বলেন, চৌমহনী থেকে এক মেয়ের গলাকেটে নিয়ে গেছে শুনেছি। আসলামপুর আবুগঞ্জ বাজার এলাকায় এমন সংবাদে পুরো রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাজু বলেন, ব্রিজে নাকি শিশুবাচ্চাদের মাথা লাগবে। এজন্য মাথাচোর নামছে। এমন সংবাদ শুনতে না শুনতে শুক্রবার রাত সাড়ে ১২টায় চোর ঢুকে আসলামপুর বাজার সংলগ্ন সিকদার বাড়িতে।

কুকুরের ডাক শুনে (খেওয়ানি) সিকদার বাড়ির আলমগীর সিকদার জানালার ফাঁক দিয়ে চোর দেখতে পেয়ে চিৎকার দিলে পুরো গ্রামের মানুষ লাঠিসোটা নিয়ে চতুরপাশ ঘিরে ফেলার আগে চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে চরফ্যাশন থানা (ওসি) সামসুল আরেফীন বলেন, শুক্রবার রাতে আমাকেও একটি গ্রাম থেকে গলাকাটার সংবাদ জানিয়েছে। এমন সংবাদের কোনো অস্থিত্ব নেই।

আমরা তদারকি করেছি। আসলে এটা একটা গুজব (রিউমার) ছড়ানো হচ্ছে একটি মহল এই গুজব ছড়াচ্ছে। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি, বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভোলার চরফ্যাশনে শিশুদের ‘গলাকাটা’ আতঙ্ক

আপডেট সময় : ১০:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯