ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯ ২৩২ বার পড়া হয়েছে

অর্থপাচারের পর এবার পার্ক লেন মামলায় গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

সোমবার পার্ক লেন মামলায় ইসলামাবাদ হাইকোর্ট জারদারির জামিন আবেদন নাকচ করে দিলে তাকে গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি দল। এর আগে গত ১০ জুন অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন ও জিয়ো নিউজ জানায়, পার্ক লেন মামলায় জামিন আবেদন নাকচ হওয়ার পরই ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান জারদারিকে গ্রেফতার করে। অভিযোগে বলা হয়, জারদারির সহযোগীতায় পার্ক লেন কোম্পানী অবৈধভাবে ইসলামাবাদে ২ হাজার ৪৬০ কানেল জমি ক্রয় করে। এ মামলায় তার ছেলে বিলওয়াল ভুট্টোকেও আসামি করা হয়েছে।

২৬ জুন পার্ক লেন এবং বিলাসবহুল গাড়ি মামলায় দাখিল করা পিটিশন প্রত্যাহার করার অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আবেদন করেন জারদারি। কিন্তু হাইকোর্ট তার জামিন আবেদন নাকচ করে দেয়।

আসিফ আলি জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারি ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পিপিপি দেশটির বর্তমান পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯