ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ডির্ভোস দেয়া স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ, স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তালাক দেয়া স্ত্রীর বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেছে লম্পট সাবেক স্বামী মজিবুর রহমান (৪৩)। এ সময় ধর্ষিতার চিৎকারে এলাকাবাসী এসে ধর্ষক মজিবুরকে ধরে পিটিয়ে পুলিশে সোপর্দ করেন। মজিবুর ধর্ষিতার দ্বিতীয় স্বামী ছিল। সে সোনারগাঁও উপজেলার বাইশটেকি এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে।

শুক্রবার (২৮ জুন) রাতে বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এরপর শনিবার (২৯ জুন) ধর্ষিতা নিজেই বাদী হয়ে মজিবুরের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

জানা গেছে, প্রথমে বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর এলাকার জিয়াউল হকের মেয়ের (৩০) সঙ্গে বাদল মিয়ার শরিয়ত মোতাবেক বিয়ে হয়েছিল। বাদল মিয়া মারা গেলে মজিবুর রহমানের সঙ্গে ওই নারীর দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু বিয়ের পর দু’জনের মধ্যে বিরোধ দেখা দিলে এক বছর আগে তাদের ডির্ভোস হয়। এর পরও বিভিন্ন সময়ে মজিবুর তাকে নানাভাবে বিরক্ত করত।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে সে সাবেক স্ত্রীকে বাসায় একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে মজিবুরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের এবং উক্ত মামলায় মজিবুরকে শনিবার (২৯ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডির্ভোস দেয়া স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ, স্বামী গ্রেফতার

আপডেট সময় : ১১:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯