ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ঘুষ নেয়ার ভিডিও করায় সাংবাদিককে পেটাল পুলিশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক রংপুর:

রংপুরের গঙ্গাচড়ায় গাড়ি আটক করে পুলিশের ঘুষ নেয়ার ভিডিও ধারণের সময় একটি বেসরকারি টিভি চ্যানেলের রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধরের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে গঙ্গাচড়া সরকারি ডিগ্রি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানার এসআই আব্দুল করিমসহ ৩ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

ওই টিভি চ্যানেলের রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ বলেন, সোমবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ডিগ্রি কলেজের সামনে গাড়ি আটকে চাঁদাবাজি করছিলেন গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম ও আরও তিন পুলিশ কনস্টেবল। এ ঘটনার ভিডিও করতে গেলে ওই চার পুলিশ সদস্য ক্যামেরাম্যান শাহিন আলম ও রাফির ওপর হামলা চালিয়ে মারধর করেন।

এ সময় তিনি বাধা দিতে এগিয়ে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়। এছাড়া ক্যামেরা ছিনিয়ে নেয়ারও চেষ্টা করেন ওই পুলিশ সদস্যরা। পরে থানায় গিয়ে মৌখিক অভিযোগ দিলে এসআইসহ আরও তিন কনস্টেবলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় এসআই আব্দুল করিম, নায়েব শাহাজালালসহ দুই কনস্টেবল তারেক আজিজ ও আব্দুল হালিমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান বলেন, চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে শুনেছি। এ সংক্রান্ত কাগজ এখনও হাতে পাইনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘুষ নেয়ার ভিডিও করায় সাংবাদিককে পেটাল পুলিশ!

আপডেট সময় : ১১:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯