ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ধর্মমন্ত্রীর দায়িত্বগ্রহণ করলেন মোজাম্মেল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ৩১০ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন।

নবযোগদানকৃত ধর্মমন্ত্রী মঙ্গলবার বিকেল ৩টায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। নতুন ধর্মমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

মতবিনিময়কালে ধর্মমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ তিনি আমাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনাসহ অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পাদন করে থাকে। বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে এই মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম।’

নতুন ধর্মমন্ত্রী বলেন, নির্বাচনকালীন এ স্বল্প সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও যাবতীয় বিধি-বিধান অনুসরণ করে আন্তরিকতার সাথে রুটিন দায়িত্ব পালন করে যাবো। এ সময় তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার জন্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি নির্দেশ দেন। মন্ত্রী তার দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতাও কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধর্মমন্ত্রীর দায়িত্বগ্রহণ করলেন মোজাম্মেল হক

আপডেট সময় : ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮