ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

হাত-পা বেঁধে এক নারীকে গণধর্ষণ! দুই যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯ ২৫০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
লক্ষ্মীপুরের রায়পুরে হাত-পা বেঁধে এক নারীকে (৫০) গণধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ জুন) দুপুরে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের চর আবাবিল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বুধবার (১২ জুন) রাতে উত্তর চর আবাবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গণধর্ষণের ঘটনা ঘটে।

থানা পুলিশ জানায়, গ্রেফতাররা হলেন- মো. মাসুদ (২৫) ও বাচ্চু (২৭)। মাসুদ উত্তর চর আবাবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মাঝির ছেলে ও বাচ্চু ১ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমেদ ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এক রিকশাচালকের ঘরে বুধবার গভীর রাতে কয়েক যুবক ঢুকে তার অনুপস্থিতিতে স্ত্রীর হাত-পা বেঁধে ধর্ষণ করে। পরে ওই নারী অচেতন হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে ধর্ষকরা নির্যাতিতকে রাতেই পাশের চাঁদপুরের হাইমচর উপজেলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

এ সময় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়। ঘটনাটি জানাজানি হলে নির্যাতিত নারী রোববার সকালে থানায় এসে পুলিশকে জানান। পরে থানায় মামলা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে চর আবাবিল গ্রাম থেকে দুই আসামিকে গ্রেফতার করে।

জানতে চাইলে উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্যা বলেন, মর্মান্তিক ঘটনাটি আমি আজই শুনেছি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, নির্যাতিত নারী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এরই মধ্যে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হাত-পা বেঁধে এক নারীকে গণধর্ষণ! দুই যুবক গ্রেফতার

আপডেট সময় : ১১:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯