ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করছেন দিলবার খ্যাত অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯ ২৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;

‘দিলবার দিলবার’ গানটির সঙ্গে সিনেমাপ্রেমীরা কম বেশি সবাই পরিচিত। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ছিল এটি। গানটির সঙ্গে কোমর দুলিয়ে হইচই ফেলে দিয়েছিলেন নোরা ফাতেহি। সেই অভিনেত্রীকে দেখা গেল রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে কাপড় বিক্রি করছেন নোরা। চমকে যাওয়ার মতোই ব্যাপার। তবে জানা গেছে, একটি প্রকল্পের অংশ হিসেবেই কাপড় বিক্রি করছেন তিনি। ব্যাংককের রাস্তায় কাপড় বিক্রি করার শুটিংয়ের সেই ভিডিওই ছড়িয়েছে নেটিজেনরা।

সম্প্রতি লন্ডনে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের ‘দিলবার’ গানের তালে নাচ শেখানোর ভিডিও ভাইরাল হয়েছিল তার। এদিকে ৫ জুন মুক্তি পেয়েছে সুপারস্টার সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’। এ ছবিতে সুনীল গ্রোভারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নোরা ফাতেহি।

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’র অফিশিয়াল রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত ছবিটি। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অন্যদের মধ্যে রয়েছেন দিশা পাটানি, টাবু ও জ্যাকি শ্রফ। মুক্তির মাত্র পাঁচদিনে এ ছবি বক্স অফিসে ছুঁয়েছে ১৫০ কোটি রুপির মাইলফলক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করছেন দিলবার খ্যাত অভিনেত্রী

আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯