ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

স্ত্রীর পরকীয়া প্রেমিকের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলো স্বামী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯ ২৬৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় স্ত্রীর পরকীয়া প্রেমিক জহিরুল ইসলামের (৩০) গায়ে পেট্রোল দিয়ে আগুন দিল স্বামী মোসলেম উদ্দিন (৫৫)। এ ঘটনায় স্থানীয়রা মোসলেম উদ্দিনকে আটক করে পুলিশে দেয়। পুলিশ মঙ্গলবার মোসলেম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. রোশন আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (৩৫) ছোট বেলা থেকেই নিমসারস্থ তাঁর মামার বাড়িতে বসবাস করে আসছিল। জহিরুল ইসলাম মামার বাড়িতে থেকে ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বেশ কিছুদিন ধরে জহিরুল ইসলাম সদর উপজেলার সৈয়দপুর গ্রামের অপর ট্রাক ড্রাইভার মোসলেম উদ্দিন (৫৫) এর বাড়িতে আসা যাওয়া করতো। আসা-যাওয়ার এক পর্যায়ে মোসলেম উদ্দিনের স্ত্রীর (৩৩) সাথে জহিরুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এতে করে জহির ও মোসলেমের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মোসলেম উদ্দিন কৌশলে জহিরকে ডেকে নিমসার ফিলিং স্টেশনের পাশে গ্রামীণ হোটেলের ছাদে নিয়ে যায়। ছাদে উভয়ের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে মোসলেম উদ্দিন জহিরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় জহির চিৎকার করে সিড়ি দিয়ে নিচে নেমে আসলে উপস্থিত লোকজন পানি দিয়ে আগুন নিভায়।

এদিকে মোসলেম উদ্দিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। জহিরের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, আগুনে পোড়ানোর ঘটনায় জহিরুলের ভাই মো. কালা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছে। আসামি মোসলেমকে গ্রেফতার করেছে দেবপুর থানা পুলিশ। মঙ্গলবার আসামিকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্ত্রীর পরকীয়া প্রেমিকের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলো স্বামী!

আপডেট সময় : ১০:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯