ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মাকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে ধর্ষককে খুন করলো ছেলে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯ ৪২৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

পাবনার ঈশ্বরদীতে মায়ের ইজ্জত বাঁচাতে বখাটে যুবককে হত্যার ঘটনা ঘটেছে। পরে লাশটি গুম করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশের হাতে ধরা পরে ঐ মা ছেলে। ঘটনার বিষয়ে জানা যায়, গত ২৫ মে উপজেলার চকনারিচা বাগবাড়িয়া এলাকা থেকে সাকিব (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর সোমবার ২৭ মে ভোরবেলায় পুলিশের অভিযানে অরনকোলা এলাকা থেকে গ্রেফতার হয় চকনারিচা বাগবাড়ীয়া গ্রামের মিলন আলীর স্ত্রী বিলকিছ আক্তার বানু (৩৮) ও তার ছেলে বিল্পব হোসেন (১৮)।

পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে বলেও জানায় পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানা গেছে, নিহত সাকিব সুযোগ পেলেই তার আপন মামী বিলকিছ আক্তার বানুকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আসছিল। এরই সূত্র ধরে সবার অগোচরে গত ২৫মে রাতে সাকিব তার মামীর ঘরে প্রবেশ করে।

এ সময় সাকিব তার মামীকে কু প্রস্তাব দিলে সে রাজী না হলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে বিলকিছ আক্তার বানু তার ছেলে বিপ্লবকে চিৎকার করে ডাকতে থাকে। পাশের ঘর থেকে ডাক শুনে বিপ্লব আরো ৪/৫ জনকে ডেকে নিয়ে আসে।পরে তারা সবাই মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে সাকিবকে হত্যা করে পাশের একটি বাগানে উলঙ্গ অবস্থায় ফেলে পালিয়ে যায়।

এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে ধর্ষককে খুন করলো ছেলে!

আপডেট সময় : ১০:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯