ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ভোট ব্যাংকের নামে সংখ্যালঘুদের ঠকিয়েছে কংগ্রেস: মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯ ২৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
কংগ্রেস সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে ঠকিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি।

আনুষ্ঠানিকভাবে এনডিএ নেতা নির্বাচিত হওয়ার পর তিনি এমন মন্তব্য করেন।

এর আগে শনিবার প্রথা মেনে মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা পদত্যাগ করে। সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন ভারতের রাষ্ট্রপতি। এরপরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

সদ্য সমাপ্ত নির্বাচনে একচেটিয়া জয়ের পর মোদি বলেন, ‘আমি অনেক নির্বাচন দেখেছি। কিন্তু এটি সব দিক থেকে আলাদা। এবার দেশের মানুষ প্রতিষ্ঠানের পক্ষে ভোট দিয়েছে।’

সাম্প্রদায়িক রাজনীতির প্রতিচ্ছবি হিসেবে পরিচিত মোদি কথা দিয়েছেন সব মানুষের বিশ্বাস রক্ষা করবেন, ‘ভোট ব্যাংকের রাজনীতির নামে সংখ্যালঘুদের ঠকানো হয়েছে। এসব বন্ধ করতে আমাদের লড়তে হবে। এতদিন আমাদের স্লোগান ছিল সব কা সাথ সবকা বিকাশ। এখন এর সঙ্গে সব কা বিশ্বাসকে জুড়তে হবে।’

একচেটিয়া জয়কে বাড়তি দায়িত্ব হিসেবে দেখছেন তিনি, ‘আমরা অনেক বেশি জনসমর্থন পেয়েছি, তার মানে আমাদের দায়িত্বও বেড়েছে। আজ আমাদের শপথ নেওয়ার দিন। নতুন ভারত গড়ার সময় এসেছে। গোটা বিশ্ব খুব কাছ থেকে ভারতের ভোট দেখেছে। ভার‍তীয়রা যেভাবে নির্বাচনে অংশ নিয়েছেন তা দেখে গোটা বিশ্ব অবাক হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভোট ব্যাংকের নামে সংখ্যালঘুদের ঠকিয়েছে কংগ্রেস: মোদি

আপডেট সময় : ০১:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯