ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সেন্সরে শাকিব-বুবলীর ‘পাসওয়ার্ড’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : আসছে ঈদে মুক্তির লক্ষ্যেই নির্মিত হয়েছে মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’ ছবিটি। এতে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী জুটি। আরও আছে চিত্রনায়ক ইমন। সম্প্রতি দেশের বাইরে ছবির গানের শুটিং দিয়ে ক্যামেরা ক্লোজ হয়েছে। ছবির সব কাজ শেষ করে এবার সেন্সরে জমা পড়লো ‘পাসওয়ার্ড’।

শুক্রবার দুপুরে মালেক আফসারী জাগো নিউজকে বলেন, ‘দুই দিন আগে সেন্সরে ছবিটি জমা দিয়েছি আমরা। শিগগিরই দেখবেন সেন্সর বোর্ডের সদস্যরা। ছবির প্রচারণা ও হল বুকিং চলছে। শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন প্রযোজক। এরই মধ্যে প্রায় ৭০টির মতো হল বুকিং হয়ে গেছে। এখন শুধু সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা।’

তুরস্কে ছবির গানের শুটিং হয়েছে। সবগুলো গানের নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। জানা গেছে, তুরস্ক থেকে আজ শুক্রবার শাকিব-বুবলী দেশে ফিরবেন।

‘পাসওয়ার্ড’ নির্মিত হচ্ছে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করলেন শাকিব খান। ছবির সহ-প্রযোজক এমডি ইকবাল। জানা গেছে, একটি মিশনকে কেন্দ্র করে এগিয়েছে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প।

উল্লেখ্য, তুরস্কে শুধু ‘পাসওয়ার্ড’ ছবির গানেরই শুটিং হয়নি। হয়েছে শাকিব-বুবলী জুটির নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’র গানেরও শুটিং। এটি পরিচালনা্ করবেন জাকির হোসেন রাজু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সেন্সরে শাকিব-বুবলীর ‘পাসওয়ার্ড’

আপডেট সময় : ০৩:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯