ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আবার ক্রিকেট নিয়ে আসিফের গান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ২৪৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে একটি গান করেছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ২০০৪ সালে গাওয়া ‘শাবাশ বাংলাদেশ’ শিরোনামের গানটি সেই সময় সারা দেশে আলোড়ন তুলেছিল। সামনে ক্রিকেট বিশ্বকাপ। প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে আবারও ক্রিকেট নিয়ে গান গাইলেন এই সংগীত তারকা। ‘ প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের এই গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা ও ঐশ্বর্য্য। শ্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর ও সংগীত করেছেন এমএমপি রনি।

গানটির ভিডিও ধারণও শেষ হয়েছে। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
এ ব্যাপারে আসিফ আকবর মন্তব্য এমন, ‘১৫ বছর আগে জাতীয় ক্রিকেট দলকে নিয়ে গান করেছিলাম। দারুণ সাড়া পেয়েছিলাম। সামনে ক্রিকেট বিশ্বকাপ। এমনিতেই বাংলাদেশ ক্রিকেট উন্মাদনায় ভাসছে। এই গানটির কথা ও সুর নতুন মাত্রা দেবে বলে আমার বিশ্বাস।’

আসিফের মতো গানটি নিয়ে আশাবাদী আরেক শিল্পী পূজা। তিনি বলেন, ‘আসিফ ভাইয়ের প্রথম গাওয়া ক্রিকেটের গানটি সবার প্রিয়। ক্রিকেট নিয়ে তাঁর গাওয়া দ্বিতীয় এই গানটিতে আমরাও গেয়েছি। আশা করছি এই গানটিও বিশ্বকাপের আগে আগে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে।’

জানা গেছে আগামী ২৫মে চেয়ারআপের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উঠবে গানটি।

বিষয় ভিত্তিক গান নিয়ে আসিফের খ্যাতি আছে। সম্প্রতি ‘রোজা’ নিয়ে একটি গান করেছেন তিনি। সাদাত হোসাইনের রচনায় গানটিতে উঠে এসেছে রমজান মাসের আত্মশুদ্ধি ও আত্মসংযমের গল্প।

গানটির সুর-সংগীতায়োজন করেছেন কিশোর। গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘মানুষ মাত্রই সমান, ভেদাভেদ নেই। আত্মশুদ্ধির মাস রমজানে এই উপলব্ধিটা সুন্দরভাবে লিখেছেন সাদাত হোসাইন। আশা করি, গানের মূল বার্তাটুকু আমরা মনে রাখব।’বাংলা ঢোলের প্রযোজনায় ‌’রোজা মানে’ গানটির ভিডিও তৈরি করেছেন হৃদয় চৌধুরী। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আবার ক্রিকেট নিয়ে আসিফের গান

আপডেট সময় : ১১:২১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯