ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

‘ইনফর্ম মুস্তাফিজ যেকোনো দলের জন্য হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ২৭৬ বার পড়া হয়েছে

Bangladesh's Mustafizur Rahman bowls during the one-day international Tri-Nation Series final between Bangladesh and West Indies at the Malahide cricket club, in Dublin on May 17, 2019. (Photo by Paul Faith / AFP)

অনলাইন ডেস্ক |

বাংলাদেশ দলের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমান। ‘কাটার মাস্টার’ ফর্মে থাকলে বিশ্বকাপে যেকোনো দলের জন্যই বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন ভারতের অধিনায়ক অনিল কুম্বলে।

হঠাৎ করেই কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে যেন নিজেকে ফিরে পেলেন বাঁহাতি এই পেসার। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিং করেছেন। সবকিছু মিলিয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য পুরো প্রস্তুত মুস্তাফিজ।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য ট্রাম্প কার্ড হতে পারে মুস্তাফিজ। সেটিই মনে করিয়ে দিলেন ভারতের কিংবদন্তি লেগ স্পিনার কুম্বলে, “মুস্তাফিজের প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই আমার। ও যখন দলে এসেছিল ১৪০ কি.মি গতিতে বল করতে পারত। তার স্লোয়ার, কাটার অনেক ব্যাটসম্যানই ধরতে পারত না।”

“চোটের কারণে গতি কমে গিয়েছে হয়ত। তবে এটি নির্ভর করছে টুর্নামেন্টের শুরুতে ও কি করে। যদিও চোট সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে তার। তবে স্কোয়াডে একজন বাঁহাতি পেসার থাকা সব দলের জন্যই সুবিধা।”

“মুস্তাফিজ মানসম্পন্ন বোলার। যদি সে তার পুরনো রূপে ফিরতে পারে তাহলে বিশ্বকাপে যেকোন দলের জন্য বাংলাদেশ হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে।”

বিশ্বকাপের মিশনে নামার আগে এর আগে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। ২ জুন দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিয়ে শুরু হবে তাদের আসল লড়াই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘ইনফর্ম মুস্তাফিজ যেকোনো দলের জন্য হুমকি

আপডেট সময় : ০৪:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯