ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ Logo উন্নয়নের নামে লুটপাট: ডিএসসিসি এডিবি প্রকল্পে ‘১২ টেবিল’ ভাগাভাগি হয় ঘুষের টাকা  Logo বাংলাদেশ ভারত কোস্টগার্ডের তত্ত্বাবধানে ১৫১ জেলের মুক্তিতে বন্দি বিনিময়ে স্বস্তির নিঃশ্বাস

ওই ওভারটাই আমরা টার্গেট করেছিলাম: মোসাদ্দেক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯ ২৩৩ বার পড়া হয়েছে

Bangladesh's Mosaddek Hossain celebrates his half century during the one-day international Tri-Nation Series final between Bangladesh and West Indies at the Malahide cricket club, in Dublin on May 17, 2019. (Photo by Paul Faith / AFP)

অনলাইন ডেস্ক |

শেষ তিন ওভারে দরকার ছিল ২৭ রান। বোলিংয়ে এলেন ফাবিয়ান অ্যালেন। উইন্ডিজ এই স্পিনারের ওভারেই ম্যাচ দফারফা করে ফেললেন মোসাদ্দেক হোসেন। নিলেন তিন ছক্কা ও এক চারসহ ২৫ রান! জয় চলে আসে বাংলাদেশ দলের একেবারে নাগালে।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর মোসাদ্দেক জানালেন, দলকে জয়ের বন্দরে পৌঁছাতে অ্যালেনের ওই ওভারটাই টার্গেট করেছিলেন তারা।

“ঐ ওভারে একটা ছক্কার পর মনে হলো, এ ওভারে রান যতটা এগিয়ে নেওয়া যায়। ৩ ওভারে ২৭ রান দরকার ছিল। ঐ ওভারটা আমরা টার্গেট করেছিলাম, রানটা এগিয়ে রাখব।”

দলের অবিশ্বাস্য জয়ে পাঁচ ছক্কা ও দুই চারে ২৪ বলে ৫২ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মোসাদ্দেক। অপরাজিত ইনিংসটি খেলার পথে ২০ বলে অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশের ইতিহাসে ওয়ানডেতে দ্রুততম ফিফটি হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নেন মিডঅ অর্ডার এই ব্যাটসম্যান।

কঠিন পরিস্থিতিটা সামাল দেওয়া প্রসঙ্গে ম্যাচসেরা মোসাদ্দেক বলেন, “যখন ব্যাটিংয়ে যাই একটা বিষয়ই কাজ করছিল যে আমাকে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। তখন পরিস্থিতি খুব বেশি সহজ ছিল না। চেষ্টা করছিলাম যেমন বল হবে সে অনুযায়ী খেলবো।”

আয়ারল্যান্ডের ডাবলিনের মেলাহাইড স্টেডিয়ামে শুক্রবার উইন্ডিজের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে ৫ উইকেটের জয়ে দারুণ এক ইতিহাস গড়ে বাংলাদেশ। সাতবারের চেষ্টায় প্রথম কোনো বহুজাতিক সিরিজে ট্রফি জয়ের আনন্দে মাতে তারা।

ঐতিহাসিক ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ২০.১ ওভারে ১৩১ রান করার বৃষ্টি বাগড়া দেয় খেলায়। সোয়া পাঁচ ঘণ্টা পর খেলা আবার শুরু হলে ম্যাচ নেমে আসে ২৪ ওভারে। ওয়েস্ট ইন্ডিজ তোলে ১ উইকেটে ১৫২ রান। ডাকওয়ার্থ-লুইসে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২১০। বড় এই লক্ষ্যে খেই হারায়নি টাইগাররা। সৌম্য-মোসাদ্দেকের অসাধারণ ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই জয়ের আনন্দে ভাসে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওই ওভারটাই আমরা টার্গেট করেছিলাম: মোসাদ্দেক

আপডেট সময় : ১০:৩৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯