ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গণধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯ ৩০৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চারজন মিলে ধানক্ষেতে নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করেও ক্ষান্ত হয়নি। সেই ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে আবার ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার আড়াইহাজার পৌরসভাধীন মুকুন্দী গ্রামে গত ৫ মে গণধর্ষণের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ৪ ধর্ষকের বিরুদ্ধে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ধর্ষিতার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৫ মে রাতে উপজেলার আড়াইহাজার পৌরসভাধীন মুকুন্দী গ্রামের এক দিনমজুরের স্ত্রী (৩৫) দোকানে যাওয়ার পথে একই এলাকার সাহাদ আলীর ছেলে সেলিম (৩০), আব্দুস সালামের ছেলে মাঈনউদ্দিন (২৫), কফিলউদ্দিনের ছেলে সোহেল (২৭) ও নিজামউদ্দিনের ছেলে আবুল (২৬) তার মুখচেপে পাশের একটি ধানক্ষেতে নিয়ে গণধর্ষণ করে। ওই সময় তাদের একজন গণধর্ষণের ঘটনাটি মোবাইলে ভিডিও করে রাখে। ঘটনার সময় গৃহবধূ অজ্ঞান হয়ে পড়লে তাকে ঘটনাস্থলে ফেলে চলে যায় ধর্ষকরা।

পরে জ্ঞান ফিরলে রাতে গৃহবধূ একাই বাড়িতে চলে আসেন। এ ঘটনায় থানায় মামলা করার চেষ্টা করলে ধর্ষক ও তাদের লোকজন ধর্ষণের ভিডিও ফেসবুকে প্রচারের হুমকি দেয়। সম্প্রতি ধর্ষণের সেই ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ধর্ষকরা আবার অনৈতিক প্রস্তাব দিলে গৃহবধূ বৃহস্পতিবার চার ধর্ষকের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানা পুলিশের ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গণধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

আপডেট সময় : ১০:১৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯