ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জয়ায় মুগ্ধ উপমহাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯ ২৭৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;
ঢালিউড ও টালিউডে হালের সাড়াজাগানো বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের অভিনয়গুণ মুগ্ধ করেছে ডা. দেবী শেঠিকে। উপমহাদেশের সেরা এই হৃদরোগ বিশেষজ্ঞ জয়ার কণ্ঠ ছবিটি দেখেছেন। ছবিটি দেখে জয়ার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জী পরিচালিত ও জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘কণ্ঠ’ মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। এর আগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিশেষ প্রদর্শনী হয় ছবিটির। সপরিবারে সেই ছবি দেখেছেন দেবী শেঠি।

এই সিনেমা তাকে আবেগে আপ্লুত করেছে বলে জানিয়েছেন ২০১২ সালে ‘পদ্মভূষণ’ পদক পাওয়া ভারতের এই চিকিৎসক। এক বিবৃতিতে দেবী শেঠি বলেন, এই ছবি ক্যানসারে আক্রান্ত রোগীকে আশা জাগাবে। বিশ্বাস দেয়, তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। তারাও জীবনে উপভোগ করতে পারবেন। ভবিষ্যতের সুন্দর দিনে তাদের অধিকার আছে। আর যেভাবে গল্পটা বলা হলো, এটা এককথায় অসাধারণ।

শুধু তাই নয়, দেবী শেঠি নিজের হাসপাতাল নারায়ণা হৃদয়ালয়াতেও ছবিটির বিশেষ কয়েকটি প্রদর্শনীর অনুরোধও জানিয়েছেন। সেই সঙ্গে তার রোগীদের এই (কণ্ঠ) সিনেমা দেখতে উপদেশ দেবেন।

বেঙ্গালুরুতে ‘কণ্ঠ’র এই বিশেষ প্রদর্শনীতে জয়া আহসান উপস্থিত ছিলেন না। তবে উপস্থিত ছিলেন পাওলি দাম। তিনি বলেন, ডা. শেঠি সপরিবারে দেখেছেন ছবিটি। একজন স্পিচ থেরাপিস্টও ছিলেন। তারা জয়ার অভিনয় খুব পছন্দ করেছেন।

ছবিতে শিবপ্রসাদের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে, স্পিচ থেরাপিস্ট জয়া আহসান ছাড়াও এই ছবিতে আরও আছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত ও পরান বন্দ্যোপাধ্যায়।

এর আগে ‘কণ্ঠ’র ট্রেলার দেখে ভূয়সী প্রশংসা করেছেন নিউইয়র্কে চিকিৎসাধীন ক্যানসার আক্রান্ত বলিউড অভিনেতা ঋষি কাপুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জয়ায় মুগ্ধ উপমহাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ

আপডেট সময় : ০৪:৪৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯