সংবাদ শিরোনাম :
“মানুষের জন্য মানুষ” সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯ ৩৫৯ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্কঃ
সমাজে পিছেয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবার প্রত্যয় নিয়ে ঢাকায় “মানুষের জন্য মানুষ” সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
মানব সেবার উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে স্বেচ্ছাসেবামূলক এ সামাজিক সংগঠন।
গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান শফিক সভাপতি ও তারিফুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সমাজে পিছেয়ে পড়া দুঃস্থ মানুষের সেবা, সামাজিক কার্যক্রম, বৃক্ষরোপণ, স্কুল ও কলেজ পড়ুয়া অসচ্ছল ছাত্র-ছাত্রীদের সহযোগিতা প্রদানই এ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সমাজ উন্নয়নে কাজ করায় আগ্রহী সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার আশা ব্যাক্ত করেছেন নতুন কমিটির সভাপতি।























