ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বাবার অনুমতি ছাড়া ডেটে যেতে পারেন না জাহ্নবী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ২৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
বলিউডের জুটির প্রেম নিয়ে প্রতিনিয়তই কোনো না গুঞ্জন লেগে থাকে। জাহ্নবী কাপুর ও ঈশান খট্টরকে নিয়েও এমন গুঞ্জন উঠলে বিষয়টা দুজনই স্বীকার করেননি। তবে তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘ফিট আপ উইথ স্টারস’ চ্যাট শো-তে জাহ্নবী-ঈশানকে নিয়ে নানা আলোচনায় শ্রীদেবী কন্যাকে আনাইতা শ্রফ জিজ্ঞাসা করেন, “ডেটে যাওয়ার আগে, কার সঙ্গে ডেটে যাচ্ছেন সেটা বাবা বনি কাপুরকে জানিয়ে যেতে হয় কিনা? ”

এর উত্তরে জাহ্নবী জানান, মেয়ে কোন কোন ছেলেদের সঙ্গে ডেটে যাচ্ছে, সেই দিকে খেয়াল রাখেন বনি।

তবে তেমন একটা ডেটে যাওয়া হয় না তার, এমটাই জানালেন বলিউডের এ নতুন তারকা। তিনি বলেন, “বাবা মনে করে কোনো ছেলেই আমার উপযুক্ত নয়।”

এ ছাড়া ঈশানের ব্যাপারে তার বাবার মত কি, আনাইতার এমন প্রশ্ন শুনেই কিছুটা লজ্জা পেয়ে জাহ্নবী জানান, বাবা বনি কাপুর ঈশানকে বেশ পছন্দই করেন।

তিনি বলেন, “বাবা মনে করেন ঈশান খুব ভালো ছেলে এবং ভালো অভিনেতা- এইটুকুই,” বলেন জাহ্নবী।”

যদিও ধাড়াক সিনেমায় এই জুটির অন-স্ক্রিন রসায়ন দেখে ভক্তরা ধরেই নিয়েছিলেন, তাদের মধ্যে প্রেম আছে।

সব মিলিয়ে বলিউড পাড়ায় জাহ্নবী-ঈশানের সম্ভাব্য প্রেম নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এরই মধ্যে ঈশান ও তারা সুতারিয়ার মধ্যে ডেট চলছে, এমনটাও শোনা যায়। এ নিয়ে খুব একটা খুশিও নন জাহ্নবী, এমনটাও শোনা গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাবার অনুমতি ছাড়া ডেটে যেতে পারেন না জাহ্নবী!

আপডেট সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯