ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

স্তন বড় না করায় সিনেমা থেকেই বাদ নায়িকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ ৩১৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;
‘দিদি তেরা দিওয়ানা’ গানটি নব্বই দশকের সাড়া জাগানো সেরা গানের একটি। এই গান শুনলেই মাধুরী দীক্ষিতের কোমর দোলানো নাচ মনে পড়ে, লাজুক সালমান খানকে মনে পড়ে। তবে এই গানে আরও একজন ছিলেন। তিনি সোনালি সেগল।

আজকাল আর তাকে দেখা যায় না কোনো ছবিতে। তবে নতুন করে আলোচনায় এসেছেন তিনি বলিউডের অন্দর মহলের কিছু গোপন তথ্য প্রকাশ করে।

সোনালি জানিয়েছেন, তার নায়িকা হওয়ার অনেক সুযোগই নাকি ছিল। বেশকিছু প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু নানা কারণে ও আপত্তিকর কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়ে সেসব ছবি করেননি তিনি।

সম্প্রতি ফাঁস করলেন ভয়ঙ্কর এক তথ্য। সেটাই এখন ভাইরাল। এক সাক্ষাৎকারে সোনালি জানান তাকে একটি কাজ ছেড়ে দিতে হয়েছে স্তন বড় করতে না পারার জন্য। বলিউডের এক বিখ্যাত পরিচালক নাকি তাকে বলেছিলেন শরীরের গঠন পাল্টাতে সার্জারি করাতে। তিনি তাতে রাজি হননি। সার্জারি না করানোর জন্য তাকে বাদ দেয়া হয়।

এই ঘটনার গভীর প্রভাব পড়েছিল সোনালির ওপর। তিনি বলেন, ‘আমি ওই পরিচালকের নাম নেব না। কিন্তু সেই ঘটনায় ইমোশনাল ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাকে। অনেক কেঁদেছিলাম। একই সঙ্গে নিজেকে বাহবা দিয়েছিলাম অন্যায়ের সামনে মাথা নত না করার সাহস দেখানোর জন্য।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্তন বড় না করায় সিনেমা থেকেই বাদ নায়িকা!

আপডেট সময় : ১০:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯