ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সরকার ও ইসির বিরুদ্ধে মামলা হবে : আ স ম আব্দুর রব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ ৩৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে মামলা করা হবে বলে জানিয়েছেন জেএসডির সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে আয়োজিত ‘ইভিএমকে না বলুন আপনার ভোটকে সুরক্ষিত করুণ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। রাজধানীর লেকশোর হোটেলে এ সেমিনারের আয়োজন করা হয়।

রব বলেন, ‘আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড. কামালের নেতৃত্বে ইসি ও সরকারের বিরুদ্ধে এ মামলা করব। সংবিধানের কোথাও ইভিএম ব্যবহারের কথা উল্লেখ নেই।’

সংবিধানের ৬৫ অনুচ্ছেদের ২(ক) তে বলা আছে, সংসদ গঠন হবে প্রত্যক্ষ ভোটে। সংবিধানে ইংরেজিতে স্পষ্টভাবে ‘ডিরেক্ট’ শব্দটি উল্লেখ করা আছে, যার অর্থ প্রত্যক্ষ। ইভিএম প্রত্যক্ষ ভোটের আওতায় পড়ে না। নির্বাচনে ইভিএম ব্যবহার করা সংবিধানবিরোধী। তাই সংবিধান সংশোধন ছাড়া ইভিএম ব্যবহার করা যাবে না।

তিনি বলেন, ‘ভোট দেয়া থেকে শুরু করে গণনা পর্যন্ত সব নির্বাচনী প্রক্রিয়া জনগণের কাছে উন্মুক্ত থাকতে হবে। জনগণের কাছে এ মেশিনের স্বচ্ছতা নেই।’

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সেনাবাহিনীকে বিতর্কিত করতে ইভিএম কেন্দ্রগুলোতে নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয়েছে। র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিবি, নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তাদের বলবো, আপনারা নিরপেক্ষ হোন। নির্বাচনের পর দেশে আপনারা থাকবেন, আমরাও থাকবো। আপনাদের ভূমিকার জন্য জনগণের কাছে জবাব দিতে হবে।’

এর আগে ইভিএমের নিয়ন্ত্রণ নিয়ে নানাভাবে ভোট জালিয়াতির কয়েকটি নমুনা দেখান বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও দলের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ দল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মঈন খান, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আমীর খসরু মাহামুদ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, ড. জাফরুল্লাহ, আন্দালিব রহমান পার্থ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকার ও ইসির বিরুদ্ধে মামলা হবে : আ স ম আব্দুর রব

আপডেট সময় : ১২:৪১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮