ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শামীম ওসমানের জন্য ভোট চাইলেন বিএনপির সাবেক এমপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ ৩৭৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের জন্য ভোট চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক এমপি আলহাজ মোহাম্মদ আলী। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শামীম ওসমানের পক্ষে উঠান বৈঠকে ভোট প্রার্থনা করেন তিনি।

মোহাম্মদ আলী বলেন, নারায়ণগঞ্জ-৪ আসন এলাকায় শামীম ওসমান যেভাবে উন্নয়ন করেছে তাতে করে আমরা সন্তোষ প্রকাশ করছি। শামীম ওসমানের উন্নয়নের পক্ষে মাঠে নেমেছি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে নৌকার কোনো বিকল্প নেই। নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি করতে হবে। আমাদের প্রয়োজনে শামীম ওসমানকে এমপি হিসেবে পাওয়া দরকার। শেখ হাসিনার আদরের ছোট ভাই শামীম ওসমানকে আবারও এমপি হিসেবে দেখতে চাই।

এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সস্পাদক শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, থানা ছাত্রলীগের সভাপতি এমএ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসন থেকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি থেকে এমপি হয়েছিলেন। তবে সেই সংসদ বেশিদিন টিকেনি। একই বছরে পুনরায় নির্বাচনে ওই আসন থেকে এমপি নির্বাচিত হন শামীম ওসমান।

মোহাম্মদ আলী জেলা বিএনপির সদস্য ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির কমিটিতে না থাকলেও নারায়ণগঞ্জের প্রভাবশালী ব্যক্তি। মোহাম্মদ আলী এফবিসিআই’র সাবেক সহ-সভাপতি ও ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শামীম ওসমানের জন্য ভোট চাইলেন বিএনপির সাবেক এমপি

আপডেট সময় : ১২:২০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮