ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ঘর ভাঙল ব্রিটিশ গায়িকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯ ২৭০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;

‘হ্যালো’ গানের শিল্পী, খ্যাতিমান ব্রিটিশ গায়িকা অ্যাডেলের ঘর ভাঙল। সম্প্রতি স্বামী সাইমন কানেকসির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতের সর্বোচ্চ সম্মাননা গ্র্যামিজয়ী এই তারকা। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন গায়িকার মুখপাত্র।

২০১৬ সালে একরকম চুপিচুপিই বিয়ে করেছিলেন অ্যাডেল। বিয়ের আগে প্রায় পাঁচ বছর প্রেম ছিল। সাইমন কানেকসি একটি দাতব্য প্রতিষ্ঠান চালান। তাঁদের বিয়ের বিষয়টি সবাই জানতে পারে ২০১৭ সালে। গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে এসে স্বামীকে ধন্যবাদ জানিয়েছিলেন অ্যাডেল। সেদিন সবার চোখ কপালে ওঠে! মূলত, সেদিনই সংগীতাঙ্গনের সবাই জানতে পারেন, অ্যাডেল বিয়ে করেছেন।

কেন ছাড়াছাড়ি হলো? এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এ দম্পতি। শুধু জানিয়েছেন, দুজনেই একটু একা থাকতে চান। এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি দুজনের কেউই। ২০১২ সালে মা হয়েছিলেন অ্যাডেল। স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন হলেও দুজনে মিলেই সাত বছরের ছেলে অ্যাঞ্জেলোর দেখাশোনা করবেন।

সংগীতশিল্পী অ্যাডেল সারা পৃথিবীতেই ভীষণ জনপ্রিয়। তাঁর প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘নাইনটিন’, ‘টোয়েন্টি ওয়ান’ এবং ‘টোয়েন্টি ফাইভ’। তিনটি অ্যালবামই দারুণ সাড়া ফেলেছিল। তাঁর প্রথম অ্যালবাম ‘নাইনটিন’ প্রকাশিত হয় ২০০৮ সালে। অ্যালবামের ‘চেজিং পেভমেন্টস’ এবং ‘হোমটাউন গ্লোরি’ গান দুটি ব্যাপক সমাদৃত হয়। এমনকি যুক্তরাজ্যে সংগীতের শীর্ষ তালিকায় স্থান পায় গানগুলো।

অ্যাডেলের দ্বিতীয় অ্যালবাম ‘টোয়েন্টি ওয়ান’ পুরস্কৃত হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ৩০টি দেশের টপচার্টে জায়গা করে নেয় অ্যালবামটি। তাঁর তৃতীয় অ্যালবাম ‘টোয়েন্টি ফাইভ’ বিক্রির রেকর্ড গুঁড়িয়ে দেয়। প্রকাশের প্রথম সপ্তাহে অ্যালবামটি বিক্রি হয় প্রায় আট লাখ কপি। এটি ছিল ২০১৫ সালের সর্বাধিক বিক্রীত অ্যালবাম।

গত মাসে নিজের নতুন অ্যালবামের কাজ শুরু করেছিলেন অ্যাডেল। নিউইয়র্কের একটি রেকর্ডিং স্টুডিওতে দেখা যায় তাঁকে। তথ্যসূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘর ভাঙল ব্রিটিশ গায়িকার

আপডেট সময় : ০৬:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯