ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

তিনদিন পরই ছেলের বিয়ে, দেখে যেতে পারলেন না টেলি সামাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯ ৩২২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক; দীর্ঘদিন অসুখে ভুগে গতকাল শনিবার, ৬ এপ্রিল মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা টেলি সামাদ। আজ রোববার তাকে দাফন করা হবে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের নয়াগাঁওয়ে।

টেলি সামাদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্রাঙ্গনে। শোক আচড়ে পড়েছে তার পুত্রের বিয়ের উৎসবেও। আর তিনদিন পরই টেলি সামাদের ছেলে দিগন্ত সামাদের বিয়ে।

ছেলের নববধুর ছবি দেখেছিলেন। খুশিও হয়েছিলেন পুত্রবধুর ছবি দেখে। পরিকল্পনা করছিলেন ছেলের বিয়ের আয়োজনের। কিন্তু তার মৃত্যু সব পরিকল্পনাই থামিয়ে দিয়েছে।

টেলি সামাদের ছেলে দিগন্ত বলেন, ‘তিনদিন পর আমার বিয়ে। অথচ আমার বউকে দেখে যেতে পারলো না আমার বাবা। শুধু আমার হবু স্ত্রীর ছবি দেখেছিলেন।’

পারিবারিকভাবে ঠিক হয়েছে দিগন্তের বিয়ে। পাত্রী নাদিয়া সুলতানা এখনো পড়াশোনা করছেন। আগামী ১০ এপ্রিল হবে গায়ে হলুদ এবং ১২ এপ্রিল বিয়ের দিন ধার্য করা হয়েছে।

গায়ে হলুদ এবং বিয়ে অনুষ্ঠিত হবে ফার্মগেট তেজতুরি রোডের একটি কনভেনশন সেন্টারে। আগামী ১৩ এপ্রিল গুলশানের এবাকাস কনভেনশন হলে অনুষ্ঠিত হবে বৌভাত। ছেলের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন টেলি সামাদ। কিন্তু সবই এখন শোকের সাগরে ভাসছে!

প্রসঙ্গত, জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ অনেকদিন ধরেই নানান সমস্যায় ভুগছিলেন। গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ব্যক্তি জীবনে টেলি সামাদ দুই বিয়ে করেছিলেন। দিগন্ত সামাদ টেলি সামাদের দ্বিতীয় পক্ষের একমাত্র ছেলে। তিনি যমুনা ব্যাংকে চাকরি করছেন। এর পাশাপাশি একজন মিউজিশিয়ান হিসেবে পরিচিতি আছে তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তিনদিন পরই ছেলের বিয়ে, দেখে যেতে পারলেন না টেলি সামাদ

আপডেট সময় : ০৫:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯