ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ফায়ার সার্ভিসের “অগ্নি যোদ্ধা” জাহাজে কোটি টাকার তেল দুর্নীতি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৮১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | সকালের সংবাদ:

বরিশাল নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ এনামুল হকের বিরুদ্ধে “অগ্নি যোদ্ধা” নামে একটি ফায়ার জাহাজ ঘিরে কোটি টাকার তেল দুর্নীতির অভিযোগ উঠেছে। মাত্র ৭০ ঘণ্টা চলা এই জাহাজের জন্য খরচ দেখানো হয়েছে প্রায় এক কোটি টাকা।

একজন অভ্যন্তরীণ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “চোখের সামনে জাহাজ বন্ধ, অথচ কাগজে হাজার হাজার লিটার তেল যাচ্ছে। কিছু বললেই বদলি!”

বিস্ময়কর অনিয়ম:

জাহাজ চলেছে মাত্র ৩০ ঘণ্টা, খুলনা থেকে আনার সময়সহ মোট ৭০ ঘণ্টা; অথচ তেলের খরচ কাগজে দেখানো হয়েছে ৯০ লক্ষ টাকার বেশি। ঝালকাঠি রুটে ১২০০ লিটারে সম্ভব হওয়া কাজের জন্য দেখানো হয়েছে ১২,০০০ লিটার।

ঈদে ব্যবহার না হওয়া স্পিডবোটেও দেখানো হয়েছে ৫-৭ হাজার লিটার তেল। এক ফায়ার কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা পায়ে হেঁটে কাজ করি, আর রিপোর্টে স্পিডবোট দেখানো হয়।”

প্রশাসনিক চাপে মুখ বন্ধ:

কর্মীরা জানান, কেউ মুখ খুললে শাস্তি, বদলি ও হয়রানির মুখে পড়তে হয়। ডিজেল ঢালার সময় চালকদের পর্যন্ত জানানো হয় না কত লিটার ঢালা হচ্ছে।

একজন প্রবীণ কর্মকর্তা মন্তব্য করেন, “চাবি ছাড়া কেউ জাহাজে ঢুকতে পারে না, হিসাবের স্বচ্ছতা নেই। এটা দুর্নীতির নিরাপদ জোন হয়ে গেছে।”

তুলনা করে ধরা পড়ে ভণ্ডামি:

ঢাকার সদরঘাটে একই ধরনের “অগ্নিশাসক” জাহাজে যেখানে মাত্র ২০০-২৫০ লিটার তেল খরচ দেখানো হয় প্রতি ১৫ দিনে, বরিশালে একই সময়ে খরচ দেখানো হয়েছে ২০০০ লিটার!

নাম প্রকাশ না করার শর্তে সাধারণ কর্মচারীদের সূত্র জানায়, বরিশাল নদী ফায়ার স্টেশনের দুর্নীতির এই চক্র ভেঙে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ কর্মীরা।

সূত্র আরও বলেন, “আমরা ন্যায্য কাজ চাই, দুর্নীতির চাপ নয়” এই কথা ফায়ারম্যানদের সম্মিলিত কণ্ঠ।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফায়ার সার্ভিসের “অগ্নি যোদ্ধা” জাহাজে কোটি টাকার তেল দুর্নীতি!

আপডেট সময় : ১১:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫