ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ডিবির অভিযানে দোহার থানা আওয়ামী লীগের সম্পাদকসহ পাঁচজন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৪৩২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ।

গ্রেফতারকৃতরা হলো- ১। দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক (৬৭) ২। মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার গোয়াগাছিয়া এলাকার জলদস্যু রিপন বাহিনীর প্রধান রিপন (৪১) ৩। মোহাম্মদপুর থানা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাওসিফ রেজা ৪। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ঘনিষ্ঠ সহযোগী মোঃ জুবায়ের আশরাফ আনান (৩৭) ও ৫। মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ জুয়েল সরকার (৩৬)।

ডিবি সূত্রে জানা যায়, ৪ মে ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মোঃ নুরুল হককে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও ও দোহার থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল ৪ মে ২০২৫ তারিখ রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় মতিঝিল এলাকায় থেকে রিপনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানার ২৩টি মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, ৩ মে ২০২৫ তারিখে ডিবি-তেজগাঁও বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে রাত ০৯:০০ ঘটিকায় মোঃ তাওসিফ রেজাকে গ্রেফতার করে। অন্যদিকে বিকাল ৫:০০ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম রাজধানীর বংশাল থানাধীন আলু বাজার এলাকা থেকে মোঃ জুবায়ের আশরাফ আনানকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-মিরপুর বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১১:২৫ ঘটিকায় মোঃ জুয়েল সরকারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডিবির অভিযানে দোহার থানা আওয়ামী লীগের সম্পাদকসহ পাঁচজন গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫