ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পদোন্নতি,বদলি. কেনাকাটায় পাহাড়সম দুর্নীতি ফায়ার সার্ভিস অধিদপ্তরে: দুদকের বিশেষ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ৪৫৮ বার পড়া হয়েছে

পদোন্নতি,বদলি. কেনাকাটায় পাহাড়সম দুর্নীতি ফায়ার সার্ভিস অধিদপ্তরে: দুদকের বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে অসংখ্য প্রকাশিত সংবাদ ও অভিযোগের ভিত্তিতে নড়ে চড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ফায়ার সার্ভিস অধিদপ্তরে দুর্নীতি দমন কমিশন দুদকের বিশেষ অভিযান পরিচালিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ, পদোন্নতি ও বদলি বাণিজ্য এবং কেনাকাটায় অনিয়মসহ নানাবিধ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রাপ্ত ওইসব অভিযোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অভিযান চালায়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ওই অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং প্রাপ্ত অভিযোগের প্রাথমিক সত্যতা মিলছে। দুদক টিম উক্ত অফিস থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছেন। এখন সংগৃহীত রেকর্ডপত্র সার্বিক পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে মতামতসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পদোন্নতি,বদলি. কেনাকাটায় পাহাড়সম দুর্নীতি ফায়ার সার্ভিস অধিদপ্তরে: দুদকের বিশেষ অভিযান

আপডেট সময় : ০৩:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫