ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

শত শত কোটি টাকার হিসাব ফাঁস করলেন ধর্মেন্দ্র-হেমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯ ২৩৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক; বলিউডের বিখ্যাত জুটি ধর্মেন্দ্র-হেমার বিয়ে হয় ১৯৮০ সালে। বর্তমানে অভিনয় থেকে দূরে বলিউডের একসময়ের ড্রিম গার্ল হেমা মালিনী। ভারতের উত্তরপ্রদেশের মথুরার বিজেপির সাংসদ তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনেও মথুরা থেকেই বিজেপির টিকিটে নির্বাচনে লড়ছেন এই সাবেক অভিনেত্রী।

নির্বাচনী বিধি মেনে ভোটের আগে সম্পত্তির হিসেব দিলেন হেমা। তার দেওয়া হলফনামা অনুসারে গেল পাঁচ বছরে হেমা মালিনীর সম্পত্তির পরিমান বেড়েছে ৩৪. ৪৬ কোটি টাকা। ৫ বছর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে হেমা মালিনীর সম্পত্তির পরিমান ছিল ৬৬ কোটি টাকা। সেই সম্পত্তির পরিমান ৩৪.৪৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১০১ কোটি টাকা।

হেমামালিনীর দেওয়া হলফনামা অনুসারে তার অভিনেতা স্বামী ধর্মেন্দ্রর সম্পত্তির পরিমান ১২৩.৮৫ কোটি টাকা। হলফনামায় তিনি দেখিয়েছেন, তার দুটি গাড়ি রয়েছে। যার মধ্যে একটি ২০১১ সালে কেনা ৩৩.৬২ লক্ষ টাকা দামের মার্সেডিজ।

অন্যটি ২০০৫ সালে কেনা ৪.৭৫ লক্ষ টাকা মূল্যের টয়োটা। হেমার স্বামী ধর্মেন্দ্রর বেশকিছু পুরনো গাড়ি রয়েছে। যার মধ্যে একটি ১৯৬৫ সালে কেনা ৭০০০ টাকা মূল্যে রেঞ্জ রোভার গাড়ি, একটি মারুতি ৮০০ ও একটি মোটর বাইক।

হেমার দেওয়া তথ্য অনুসারে, তার জুহুর ভিলে পার্লেতে কেনা একটি বাংলো আছে এবং জুহুতে একটি জমিও কেনা রয়েছে। হেমার দেখানো শিক্ষাগত যোগ্যতা অনুসারে তিনি ম্যট্রিকুলেশন পাশ করার পর নাচ শেখা শুরু করেন। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান। ২০১২ সালে পিএইচডি শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শত শত কোটি টাকার হিসাব ফাঁস করলেন ধর্মেন্দ্র-হেমা

আপডেট সময় : ০৩:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯